1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

গ্রাফিতির উপর জয় বাংলা শ্লোগান!

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গেল ৫ আগষ্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের। পরিবর্তনের ছোঁয়ায় বদলে যায় সুনামগঞ্জ জেলা শহরের প্রতিটি দেয়ালের রূপ। প্রতিবাদের চিত্রগুলো গ্রাফিতির মাধ্যমে দেয়ালে ফুটিয়ে তুলেন বিপ্লবী শিক্ষার্থীরা। গ্রাফিতির মাধ্যমে দেয়া হয় প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের বহু বার্তা। আওয়ামী লীগ ও হাসিনাবিরোধী ছবি, গ্রাফিতি অঙ্কন করে ছাত-জনতা। কিন্তু মহান বিজয়ের দিনে দেখা মিলল ভিন্ন চিত্র। গ্রাফিতির উপর সদ্য জাতীয় শ্লোগান থেকে বাদ দেওয়া ‘জয় বাংলা’ লেখা হচ্ছে গ্রাফিতির উপর।

সুনামগঞ্জ জেলা শহরের রিভারভিউ দেয়ালে গত দুদিন ধরে (১৪-১৫ ডিসেম্বর) কারা গ্রাফিতি নষ্ট করে দিয়েছে এমন প্রশ্ন জনমনে। গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ স্লোগান দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা। তাদের ধারণা- এর সঙ্গে আওয়ামী লীগ কিংবা এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব করেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক ইমন দ্দোজা আহমদ বলেন, রাতের আঁধারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা গ্রাফিতিগুলো নষ্ট করে দিয়েছে। গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ স্লোগান লেখা হয়েছে। জয় বাংলা স্লোগান হাইকোর্ট নিষিদ্ধ বা স্থগিত করেছেন, এটা তো আমাদের বিষয় নয়। তারা কেন আমাদে গ্রাফিতি নষ্ট করলো।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার আহবান জানিয়ে বলেন, আমরাও হয়তো একটি মামলা করতে পারি। তবে আমরা চাইবো সরকারিভাবেই যেনো একটা ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, তারা গ্রাফিতির উপর ‘জয় বাংলা’ না লিখে অন্য কোথাও লিখতে পারতো। তারা কেন আমাদের চেতনার উপর আঘাত করেছে। যারা এই কাজ করেছে তারা জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে না, এটা তারই প্রমাণ। একই কথা বলছেন সদস্য সচিব মেহেদী হাসান সাকিব।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম বলেন, এ ধরনের কাজ যারা করেছে তাদের শনাক্ত করে আইনী পদক্ষেপ নেয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর