1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতকে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা

ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

সুনামগঞ্জের ছাতকে “প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ডিসেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার সাজেদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কে এম মাহবুব রহমান, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, সাংবাদিক মোশাহিদ আলী, ইউপি সদস্য ও ব্রাক মাইগ্রেশন কমিটির সভাপতি অজিত কুমার দাস।

সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, প্রবাসীদের অধিকার আদায়ের লক্ষ্য ও মানব উন্নয়নে মানুষের কল্যাণে বেসরকারি সংস্থা ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে যেসব কাজ করছে তা অত্যান্ত ভালো উদ্যোগ। পাশাপাশি প্রশিক্ষন, বৃক্ষ রোপণ ও স্বাস্থ্যসেবায় কাজ করতে হবে। তবেই নিরাপদ অভিবাসন, পূণ একত্রি করন ও বিদেশ ফেরত পূনর্ভাসনের লক্ষ্য পূরণ হবে।

এসময় সভায় উপস্থিত ছিলেন ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রনি, উপ-সহকারি প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন জয়, জয়দেব চন্দ্র দেবনাথ, সার্টিফিকেট সহকারী কমলেশ চক্রবর্তী অপু প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর