1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জৈন্তাপুরে স্কুল শিক্ষিকার বাড়িতে দুঃসাহসিক চুরি,টাকা-স্বর্ণালংকার লুট

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুরের একটি বাড়িতে দিনদুপুরে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। বাড়ির ৩টি রুমের দরজা ভেঙ্গে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে চোর চক্ররা।
বুধবার  (১৮ ডিসেম্বর ) দুপুরে উপজেলার চিকনাগুল  ইউনিয়নের ঠাকুরের মাটি গ্রামের বাসিন্দা  লক্ষিপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হানিফা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্কুল শিক্ষিকা জানান সরকারি স্কুলে  শিক্ষকতা করার সুবাদে প্রতিদিনের মতো সকাল ৯ টায় ঘরের প্রদান দরজায় তালা দিয়ে স্কুলে যান। বিকেলে ৫ টায় বাড়ি
ফিরে দরজার তালা ভাঙ্গা রয়েছে ও ঘরে প্রবেশ করে প্রত্যেক রুমের আসবাবপত্র  এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে দেখতে পান। স্টিল আলমারি, ওয়ারড্রব’র ড্রায়ারে থাকা ৩ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ ২ লক্ষ টাকা লুট করে নিয়ে যায় চোর।
এবিষয়ে শিক্ষিকার ভাই চিকনাগুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবিএম জাকারিয়া জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমার বোন ২য় তলা বাসার নিচতলায় একাই থাকেন এই সুযোগে ঘর ফাঁকা পেয়ে চুরির ঘটনা ঘটে। চোর চক্র কে ধরতে পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, ‘খালি বাড়ি পেয়ে সংঘবদ্ধ চোরেরা এ ঘটনা ঘটিয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর