1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেট কেন্দ্রীয় কারাগারের নতুন জেল সুপার প্রশান্ত কুমার বণিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত

কারা অধিদপ্তরের প্রস্তাবনার প্রেক্ষিতে আট জেল সুপারকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কারা-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ বদলি আদেশ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে অনুযায়ী রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) প্রশান্ত কুমার বণিককে সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) জাহানারা বেগমকে রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) হালিমা খাতুনকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব), কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (চলতি দায়িত্ব) মো. আব্দুল জলিলকে ফেনী জেলা কারাগার জেল সুপার, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুর রহমানকে চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার, চাঁদপুর জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ ফোরকান ওয়াহিদকে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. মোকাম্মেল হোসেনকে গোপালগঞ্জ জেলা কারাগারের জেল সুপার এবং জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমাকে কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর