সিলেট (৪৮ বিজিবি)’র অভিযানে ৮৮ লক্ষ ৯৯ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ
মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
প্রকাশের সময় :
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
১২১
বার পঠিত
সিলেট (৪৮ বিজিবি)’র অভিযানে ৮৮ লক্ষ ৯৯ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় রবিবার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, মিনাটিলা, প্রতাপপুর, ডিবির হাওর ও তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, চকলেট, গরু, মহিষ, গরুর মাংস, চিনি, কমলা, বিভিন্ন প্রকার ক্রীম,অলিভ অয়েল, ফুচকা এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন এবং শিং মাছ চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক জব্দ করে। যার আনুমানিক মুল্য ৮৮ লক্ষ ৯৯ হাজার টাকা। সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা...
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় রবিবার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বাংলাবাজার, লাফার্জ, সোনালীচেলা, নোয়াকোট, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, মিনাটিলা, প্রতাপপুর, ডিবির হাওর ও তামাবিল বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় সানগ্লাস, চকলেট, গরু, মহিষ, গরুর মাংস, চিনি, কমলা, বিভিন্ন প্রকার ক্রীম,অলিভ অয়েল, ফুচকা এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন এবং শিং মাছ চোরাচালানে ব্যবহৃত ইজিবাইক জব্দ করে। যার আনুমানিক মুল্য ৮৮ লক্ষ ৯৯ হাজার টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান, পিএসসি বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।