1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ছাতক সীমান্তে দুই অনুপ্রবেশকারী আটক

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

সুনামগঞ্জের ছাতক সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে দুজন আটক হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের জোয়ানরা তাদের আটক করেন।

আটককৃতরা হলেন-নড়াইল জেলার লোহাগড়া থানার পারমল্লিকপুর গ্রামের মৃত শুক্কুর শেখের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৭) ও যশোর জেলার বাঘারপাড়া থানার রাধানগর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে মফিজুর রহমান (২৮)।

বিজিবি জানায়, ১ বছর আগে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে কাজের উদ্দেশ্যে দুজন ভারত গিয়েছিলেন। ভারত থেকে একই রকম অবৈধভাবে ছাতকের বনগাঁও (সীমান্ত পিলার ১২৪৩/১০-এস) সীমান্ত দিয়ে সোমবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের লবিয়া বিওপির জোয়ানরা রফিকুল ও মফিজুরকে আটক করে।

পরে তাদের সংশ্লিষ্ট থানাপুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর