1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জ সীমান্তে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের দাযে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।বুধবার মধ্যরাতে আন্তর্জাতিক সীমারেখা ১২১০/৪-এস এর সন্নিকটে জিগাতলা এলাকা থেকে তাদের আটক করে চিনাকান্দি বিওপি টহলদল।

আটককৃত রাসেল মিয়া (২৪) বিশ্বম্ভরপুর উপজেলার শিলডোয়ার গ্রামের কাদির মিয়ার ছেলে। তার সঙ্গী মোবারক হোসেন (২৫) একই উপজেলার রাজাপাড়া গ্রামের সূলতান মিয়ার ছেলে।

সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির তথ্য নিশ্চিত করে বলেন, চোরাচালানের উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করা হয়। এসময় তাদের কাছে থাকা একলাখ এক হাজার ১শ ৮৭ টাকা জব্দ করা হয়। তাদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর