1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ঢাকায় সচিবালয়ে আগুন: ৬ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

প্রথম সিলেট ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

 

ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় ৬ ঘণ্টার নিরলস চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে গণমাধ্যমকে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপণ চলছে।
আমাদের কর্মীরা রুমে রুমে গিয়ে তল্লাশি চালাচ্ছেন। কোথাও কোনো আহত আছে কিনা বা ক্ষয়ক্ষতি কী রকম তা দেখছেন।
এরআগে বুধবার রাত ১টা ৫২ মিনিটে বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। আগুনের তীব্রতা বেড়ে গেলে একে একে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজে যোগ দেয়।
প্রায় ৬ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের ২১১ জন কর্মীর নিরলস প্রচেষ্টায় সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ফায়ার সার্ভিসের অন্তত ১০টি স্টেশন অংশ নেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সচিবালের সামনের আব্দুল গণি রোডে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবি ও সেনা সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে সচিবালায় এলাকা।
এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে উৎসুক জনতার ভিড়। সকাল ৯টা থেকে অফিস শুরু হওয়ার আগেই কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই তাদের কর্মস্থল সচিবালয়ের সামনে চলে এসেছেন। কিন্তু নিরাপত্তার স্বার্থে ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর