1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন 

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ২৬০ বার পঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মুলধারার সক্রিয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীদের নিয়ে ২০০৭ সালে প্রতিষ্ঠিত “জামালগঞ্জ প্রেসক্লাব’র নতুন কমিটি গঠন করা হয়েছে।
দ্বি-বার্ষিক (২০২৫-‘২৬ ইং) মেয়াদে জামালগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্ধন্ধিতায় দৈনিক নয়াদিগন্ত, এনটিভি ইউরোপ ও দৈনিক জালালাবাদ প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ সভাপতি-নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে প্রতিদ্ধন্ধি প্রার্থী শেরে আলম শেরু (দৈনিক সুনামগঞ্জ সময়) ভোট শুরুর ঠিক পূর্ব মুহুর্তেই তার প্রার্থীতা প্রত্যাহার করেন। সাধারণ সম্পাদক পদে আব্দুল্লাহ আল মামুন (দৈনিক সুনামকণ্ঠ) ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক জিয়াউর রহমান (দৈনিক শ্যামল সিলেট) পেয়েছেন-০৫ ভোট ও মো: শাহীন আলম (দৈনিক ইত্তেফাক) তার প্রার্থীতা প্রত্যাহার করেন।
বৃহস্পতিবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় দৈনিক সুনামকন্ঠ জামালগঞ্জ কার্যালয়ে জামালগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনারের দায়িত্ব দায়িত্ব পালন করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়ালী উল্লাহ সরকার ( দৈনিক সুনামগঞ্জের খবর) ও নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন, প্রেস ক্লাবের নির্বাহী সদস্য বায়েজীদ বিন ওয়াহিদ ( দৈনিক সুনামকণ্ঠ), মহসিন কবির (দৈনিক জৈন্তা বার্তা), দিল আহমেদ (দৈনিক উত্তর পূর্ব), আব্দুস সামাদ আফিন্দী নাহিদ ( দৈনিক আলোকিত সকাল)। নির্বাচনে ভোট প্রদানে অংশগ্রহণ করেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অঞ্জন পুরকায়স্থ ( সম্পাদক ও প্রকাশক সাপ্তাহিক জামালগঞ্জ সংবাদ ও ভোরের কাগজ) ও হাবিবুর রহমান (দৈনিক যুগান্তর), সদস্য বিশ্বজিত রায় (সিলেট মিরর ও সুনামগঞ্জের খবর), আ: আহাদ (দৈনিক সুনামগঞ্জের সময়), সাইফুল্লাহ ( ফাল্গুনী টিভি ও দৈনিক আমার সময়)।
নির্বাচন শেষে বিজয়ীরা আগামী দিনে মূল ধারার সক্রিয় গণমাধ্যম কর্মীদের নিয়ে হাওর অঞ্চল তথা দেশ ও জাতির উন্নয়নের স্বার্থে পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর