1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

জামালগঞ্জে পিআইসি কমিটির সদস্যদের নিয়ে কর্মশালা

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

জামালগঞ্জে সংশোধিত কাবিটা নীতিমালা- ২০১৭ অনুযায়ী ২০২৪-২০২৫ অর্থ বছরে গঠিত পিআইসি কমিটির সদস্যদের নিয়ে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জামালগঞ্জের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুশফিকীন নূরের সভাপতিত্বে কমিটির সদস্য সচিব পাউবোর উপসহকারি প্রকৌশলী জাহিদুল ইসলাম জনির পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা কাবিটা স্কীম বাস্তবায়ন ও মনিটরিং কমিটির সদস্য ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এরশাদ হোসেন, সদস্য আব্দুর রব, মোঃ আব্দুল মালিক, শাহ মোঃ শাজাহান, ফখরুল আলম চৌধুরী, জেলা কাবিটা কমিটির সদস্য সাইফুল আলম চৌধুরী, উপজেলা কাবিটা কমিটির সদস্য বীনা রাণী তালুকদার, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন, পিআইসি সভাপতি সানোয়ার হোসেন, ফাইজুল কবির প্রমুখ।

এসময় সভাপতির বক্তব্যে মুশফিকীন নূর কাবিটা নীতিমালা অনুযায়ী হাওরে বাঁধের কাজ সঠিক সময়ে সম্পন্ন করতে তাগিদ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর