1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জৈন্তাপুরে সাংবাদিকের হাত কাটার হুমকি, থানায় সাধারণ ডায়েরী

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩০ বার পঠিত
সিলেটের জৈন্তাপুর অধৈধ ভাবে বালু উত্তোলন, বালু শ্রমিকদের থেকে চাঁদা আদায়ের দৃশ্যধারণের সংবাদ প্রচার করায় জৈন্তাপুরের একজন সাংবাদিককে হাত কেঁটে নেয়ার হুমকি দিলেন সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলি।
শনিবার ( ২৮ ডিসেম্বর)  রাত সাড়ে ৯ টায় মোবাইল ফোনের মাধ্যমে দৈনিক ইত্তেফাক ও দৈনিক একাত্তরের কথা’র জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি নাজমুল ইসলামকে তিনি এই হুমকি দেন।
এ ঘটনায় সাংবাদিক নাজমুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে জৈন্তাপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছেন। ডায়েরী নং -১১৫৬।
 এ বিষয়ে সাংবাদিক নাজমুল ইসলাম ও শ্রমিকনেতা আমিরআলির কথপোকথনে চার মিনিট ছয় সেকেন্ডের একটা ফোনালাপের অডিও সংরক্ষণ করা হয়েছে।অডিওতে শ্রমিকনেতা আমির আলি নাজমুলকে বলেন, তুমি কয়েক হাজার শ্রমিকের পেটে লাথি মারতেছো। প্রতিউত্তরে নাজমুল জিজ্ঞেস করেন, এমন কোন প্রমান কি আপনার নিকট আছে যে আমি শ্রমিকদের পেটে লাথি মারছি।
এর প্রতিত্তোরে আমির আলি বলেন, তুমি বালু উত্তোলনের খবর ইউএনও অফিসে দেও তার সব খবর আমি পাই। ঠিক পরপরই আমির আলি উত্তেজিত হয়ে বলেন বেশী বাড়াবাড়ি করবায় না। বেশী বাড়াবাড়ি করলে তুমার হাত কাটি ফালাই দিমু। এরপর সাংবাদিক নাজমুলের পিতামাতার কথা বলে জঘন্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
এ বিষয়ে শ্রমিকনেতা আমির আলিকে ফোন দিলে তিনি বলেন, নাজমুল তাকে প্রথমে গালি দিছে এজন্য তিনি হাত কাটার হুমকি প্রদান করেন। এর প্রতিত্তোরে যখন ফোনালাপের কথা বলা হয় তখন তিনি আর কোন সদুত্তর দিতে পারেন নি। শুধু বলেন সারিঘাট বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকের সাথে একটু কথা বলেন। পরে বালু ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাসুক আহমেদ জানান, বিষয়টি দুঃখজনক।  আমরা এটা মিমাংসার চেষ্টা চালাচ্ছি।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সাংবাদিক নাজমুলকে হাত কাটার হুমকি সহ পুরো ফোনালাপেট অডিওটি শুনেছি। ইতিমধ্যে নাজমুল সাধারণ ডায়েরী করেছেন বলে তিনি নিশ্চিত করেছেন। তিনি জানান শ্রমিকের সভাপতি আমির আলিকে ফোন দিলে তিনি প্রথমে আত্মপক্ষ সমর্থন করে কথা বলেন। পরে অডিওর বিষয়ে বললে ফোন কেটে বন্ধ করে দেন। তিনি জানান উক্ত ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহন করা হবে।
এ দিকে সাংবাদিক নাজমুল ইসলামকে হুমকি প্রদানের ঘটনায় জৈন্তাপুর উপজেলার সাংবাদিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা অনতিবিলম্বে হুমকিদাতাকে গ্রেফতারের পাশাপাশি ও এর  পিছনে ইন্ধনদাতাদের খুঁজে বের করতে পুলিশের প্রতি আহবান জানিয়েছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর