1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুনামগঞ্জে মেয়রসহ আ.লীগের ৪ নেতা কারাগারে

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

সুনামগঞ্জে পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাদের বখতসহ চার নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে দ্রুত বিচার আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন চাইলে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক নির্জন মিত্র।

কারাগারে পাঠানোর সময় এজলাস থেকে নেমে ‘জয় বাংলা’ স্লোগান দেন মেয়রসহ সবাই। এসময় আদালত প্রাঙ্গণে থাকা অন্য নেতাকর্মীরাও স্লোগান দেন বলে জানা গেছে। তবে আদালত প্রাঙ্গণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কারাগারে পাঠানো অপর নেতারা হলেন- জেলা আওয়ামী লীগের সদস্য সাহারুল আলম আফজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু ও ছাত্রলীগ কর্মী মছিবুর ইসলাম।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু জানিয়েছেন, গেল ৪ আগস্টের যে হামলায় তাকে (নাদের) জড়ানো হয়েছে, এটি মোটেও সঠিক নয়। তিনি এই মামলায় জড়িত নন। আদালতে উপস্থিত হয়ে জামিন চাইলে দ্রুত বিচার আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন মেয়রসহ সকলকে।

প্রসঙ্গত, গেল ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ও পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন জহুর আলম। পরবর্তীতে তার ভাই হাফিজ আহমেদ ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। উক্ত মামলায় সাবেক মেয়র নাদের বখত ৬ নম্বর, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব আহমদ চৌধুরী ২৭ এবং সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু”কে ২৮ নম্বর আসামি করা হয়। অপর দুইজনও এ মামলার আসামি। এছাড়া মামলায় ২শ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কিছুদিন কারাভোগ করে জামিনে রয়েছেন এ মামলায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর