1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

কিয়ামতের দিন যারা অপমানিত হবে

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

এমন অনেক গুনাহ আছে যেগুলো করলে শুধু একটি গুনাহ হয়, কোনো নেক আমল নষ্ট হয় না। যেমন—মিথ্যা বলা, চুরি করা, ঘুষ খাওয়া ইত্যাদি। কিন্তু এমন একটি গুনাহ আছে, যেটা করার দ্বারা একটি গুনাহ তো হয়ই, সঙ্গে সঙ্গে নেক আমল নষ্ট হয়ে যায়। এ রকম একটি গুনাহ হলো রিয়া বা লৌকিকতা, যা নেক আমল ধ্বংসের নীরব ঘাতক।

নিম্নে লোক-দেখানো কাজের ক্ষতিকর দিক তুলে ধরা হলো—
এক. আল্লাহর সুদৃষ্টি থেকে পড়ে যাওয়া : যারা লোক-দেখানোর জন্য আমল করে, তারা মানুষের কাছে বড় হলেও আল্লাহর নজর থেকে পড়ে যায়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তার কোনো সম্মানদাতা নেই, নিশ্চয়ই আল্লাহ করেন যা তিনি চান।’ (সুরা : হজ, আয়াত: ১৮)

দুই. আল্লাহর দরবারে সিজদা বঞ্চিত হওয়া : কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তাঁর নুর প্রকাশ করবেন, তখন সব মাখলুক সিজদায় লুটে পড়বে, ঈমানওয়ালারা সেদিন সিজদা করবে, তবে কাফির, মুশরিক, মুনাফিক ও রিয়াকারী সিজদা করতে পারবে না। এ প্রসঙ্গে হাদিসে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় লোক-দেখানোর জন্য সিজদা করত, কিয়ামতের ময়দানে তার কোমর একেবারে সোজা হয়ে যাবে, সে সিজদা করতে সক্ষম হবে না।

আল্লাহ তাআলা তাকে সিজদার করার সুযোগ দেবেন না। (মুসলিম, হাদিস : ২৬৯)
তিন. রিয়াকারীদের অন্তর্ভুক্ত হবে : রাসুুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য এবং তাদের মধ্যে প্রসিদ্ধ লাভের জন্য বয়ান করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন রিয়াকারী দলের অন্তর্ভুক্ত করে দেবেন। (মুসনাদে আহমদ, হাদিস : ১৫৪৯৩)

চার. কিয়ামতের দিন অপমানিত হবে : রাসুলুল্লাহ (সা.) বলছেন, আমি তোমাদের ওপর যে জিনিসটিকে বেশি ভয় করি, তাহলো ছোট শিরক। সাহাবিরা বলেন, হে আল্লাহর রাসুল! ছোট শিরক কী? তিনি জবাব দিলেন, রিয়া।

আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন, তখন রিয়াকারীকে বলবেন, যাও দুনিয়ায় যাদের তোমরা তোমাদের আমল দেখাতে, দেখো তাদের নিকট কোনো সওয়াব পাও কি না?’ (মুসনাদে আহমদ, হাদিস : ২৩৬৮১)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর