1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রথম সিলেট প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় সড়কে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা খেয়ে রুবেল আহমদ (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় সুশীল রায় নামে একজন আহত হয়েছেন। ঘটনার পর পিকআপ ভ্যানসহ চালক পালিয়ে যান।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুবেল উপজেলার কাঞ্চনপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় দিকে চান্দগ্রাম-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের তালিমপুর এলাকায় চান্দগ্রামমুখী একটি পিকআপ ভ্যান সড়কের ওপর দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় রুবেল আহমদ বড়লেখা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। তালিমপুর এলাকায় পৌঁছামাত্র দ্রুত গতিতে থাকা তার মোটরসাইকেলটি সড়কে দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা খায়। এতে রুবেল ঘটনাস্থলে মারা যান। এসময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী সুশীল রায় গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ূম রোববার বিকেলে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করেছেন।কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় লাশ পরিবারের কাছে হাস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর