1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

জামালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপনে প্রস্তুতিমূলক সভা

জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনে আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষে দেশব্যাপী “তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জামালগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন পালনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর’রের সভাপতিত্বে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রনধীর দেবনাথ, সমাজ সেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আজাদ আল মামুন, গন্যমান্য ব্যক্তি মোহাম্মদ আব্দুর রব ও আ: মালিক, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো: রহিছ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ থানার এসআই মো: মাসুদ রানা, ব্র্যাক শাখা ব্যবস্থাপক হুমায়ুন কবির, ছাত্র প্রতিনিধি আরিফ বাদশা ও মো: আবু সুফিয়ান প্রমুখ।

বক্তারা আগামীর নতুন বাংলাদেশ গড়ার লক্ষে মাস ব্যাপী তরুণ, শিক্ষার্থী, যুব ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সামনে রেখে খেলাধূলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই-২৪ বিপ্লবের স্মৃতিচারণের উপর বিভিন্ন চিত্রাংকন, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, স্বাস্থ্য ও যুব উন্নয়ন বিষয়ক সেমিনার সহ বিভিন্ন কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে সবাইকে আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর