1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আল-হেলাল, সাধারণ সম্পাদক হাসান

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১৪২ বার পঠিত

জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি হলেন সাংবাদিক নেতা আল-হেলাল। সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন হাসান চৌধুরী।

শনিবার (২৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত জাতীয় মহাসমাবেশ শেষে ২য়পর্বের জাতীয় নির্বাহী পরিষদ সভায় সুনামগঞ্জ জেলা শাখা কমিটির অনুমোদন দেওয়া হয়। সংস্থার সভাপতি মামুনুর রশীদ শাইন ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম সাক্ষরিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক রাজু আহমেদ রমজান। সাংবাদিক নেতা আল-হেলাল একাধারে ৪বার সুনামগঞ্জ প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন একুশে টিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম, নয়া দিগন্তের প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ, ইউএনবি ও ভোরের ডাক প্রতিনিধি অরুণ চক্রবর্তী ৷ যুগ্ম সাধারণ সম্পাদক পদে যৌথভাবে রয়েছেন দৈনিক ভোরের পাতা প্রতিনিধি মোজাম্মেল আলম ভুঁইয়া, মাই টিভির প্রতিনিধি আবু হানিফ। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক সংবাদ প্রতিদিন এর প্রতিনিধি রাজু আহমেদ রমজান, সহ-সাংগঠনিক পদে গ্লোবাল টিভির প্রতিনিধি মিজানুর রহমান রুমান, কোষাধ্যক্ষ পদে চ্যানেল এস- এর প্রতিনিধি ফুয়াদ মনি তালুকদার, দপ্তর সম্পাদক পদে দৈনিক যায়যায়দিন পত্রিকার দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি আশীষ রহমান, প্রচার সম্পাদক পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রাহমান, সমাজকল্যাণ সম্পাদক পদে দৈনিক প্রভাত এর জেলা প্রতিনিধি আনোয়ারুল হক।

এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার দিরাই উপজেলা প্রতিনিধি ইমরান হোসাইন, দৈনিক ঢাকা টাইমস- এর জেলা প্রতিনিধি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য জাহাঙ্গীর আলম ভুঁইয়া, দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন এর নির্বাহী সম্পাদক, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য আনিসুজ্জামান চৌধুরী ইমন, দৈনিক খবরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি সুনামগঞ্জ প্রেস ক্লাবের সদস্য হোসাইন মাহমুদ শাহীন, দৈনিক মানবকন্ঠ পত্রিকার জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক আলোকিত সকাল এর স্টাফ রিপোর্টার (সুনামগঞ্জ) আহম্মদ কবির, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন মনোনীত হয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর