1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সুনামগঞ্জে জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫
  • ৭৫ বার পঠিত

জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা- ২০২০বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। খাদ্য মন্ত্রণালয় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার ১২টায় উক্ত কর্মশালা চলে। খাদ্য মন্ত্রণালযের গবেষণা কর্মকর্তা ফিরোজ আল মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল। মূল প্রবন্ধ পাঠ করেন খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা কর্মকর্তা মোস্তফা ফারুক আল বান্না, আলিমান নুসরাত জাহান।

উপস্থিত ছিলেন, সহ গবেষণা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল মিয়া, মেহেদী হাসান সোহাগ, সালেহ আকন্দ, ডাটাবেজ ম্যানেজার সুলতান আহমেদ। অনুষ্ঠানে জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে যোগদান করা সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের বিভাগীয় চেয়ারম্যান রাশেদ মাহমুদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এ কর্মশালা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। ভবিষ্যতে মাঠপর্যায়ে এমন অনুষ্ঠান হলে মানুষজন আরও উপকারভোগী হবেন।

পুষ্টিকর খাদ্য আমাদের দেহের জন্য খুবই জরুরি। খাদ্য দেহের শক্তি যোগায়। আমাদের দেহে খাবার থেকে আমি একজন রসায়নবিদ হিসেবে মনে করি, খাদ্য শৃঙ্খলে যাতে কোন হেভি মেটাল যাতে প্রবেশ না করতে সেই কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর