1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

টাঙ্গুয়া হাওরে ৩ পাখি-মৎস্য শিকারী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৮৪ বার পঠিত

জীব-বৈচিত্রের গুরুত্বপূর্ণ জলাভূমি সুনামগঞ্জের টাঙ্গুয়া হাওরে পাখি ও মৎস্য শিকারের দাযে ৩ জনকে আটক করা হয়েছে। পাখির অভয়াশ্রম লেছুয়ামারা বিল থেকে পাখিসহ দুই শিকারী অন্যদিকে তেকুইন্যা বিল থেকে একটি ইলেক্ট্রিক শক মেশিনসহ অপর ব্যক্তিকে আটক করা হয়। স্থানীয় কমিউনিটি গার্ডের সদস্যদের সহায়তায় টাঙ্গুয়া হাওর সংরক্ষণের দায়িত্বে থাকা রামসিংহপুর আনসার ক্যাম্পের সদস্যদের অভিযানে আটক হয় এসব অপরাধীরা।

আটককৃতরা হলেন-তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিয়াখালী গ্রামের মঞ্জুল হকের ছেলে কামরুল ইসলাম, একই গ্রামের মনির উদ্দিনের ছেলে আল আমিন ও পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের আলীনুর মিয়ার ছেলে আতিকুল ইসলাম।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম তথ্য নিশ্চিত করে বলেন, ধৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর