1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

রাতে অজু করে ঘুমানোর ফজিলত

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য ঘুম অপরিহার্য। ঘুম ছাড়া স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয়। ঘুমের ঘাটতি থাকলে কোনো কাজ ঠিকমতো করা সম্ভব নয়।

প্রয়োজন ও স্বাভাবিক জীবনের তাগিদেই মানুষকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমাতে হয়। ঘুমের জন্য উপযুক্ত সময় রাত। রাতের নিরবতা ও আরামদায়ক পরিবেশই মূলত প্রশান্তির ঘুমের জন্য উপযোগী।

রাতের পরিবেশ ঘুমের জন্যই নির্ধারণ করেছেন আল্লাহ তায়ালা। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে,

وَ هُوَ الَّذِیۡ جَعَلَ لَكُمُ الَّیۡلَ لِبَاسًا وَّ النَّوۡمَ سُبَاتًا وَّ جَعَلَ النَّهَارَ نُشُوۡرًا

আর তিনিই তোমাদের জন্য রাতকে করেছেন আবরণস্বরূপ, বিশ্রামের জন্য তোমাদের দিয়েছেন নিদ্ৰা(১) এবং ছড়িয়ে পড়ার জন্য করেছেন দিন। (সূরা ফুরকান, আয়াত : ৪৭)

ঘুমকে আল্লাহ তায়ালা এমন করেছেন যে, এর ফলে সারাদিনের ক্লান্তি ও শ্রান্তি ছিন্ন তথা দূর হয়ে যায়। চিন্তা ও কল্পনা বিচ্ছিন্ন হয়ে গেলে মস্তিষ্ক শান্ত হয়। আর আবরণ ও পোশাক যেমন মানুষের শরীর ঢেকে রাখে, একইভাবে রাতের অন্ধকার মানুষকে লুকিয়ে রাখে এবং ঘুমের উপযুক্ত সময় হিসেবে বিবেচিত হয়।

রাতে ঘুমানোর পূর্বে অজু করে জিকির-আজকার তিলাওয়াত করার পর অজু চলে গেলে সম্ভব হলে পুনরায় অজু করে নেওয়া উচিত। এর বিশেষ ফজিলত রয়েছে। এ বিষয়ে হজরত বারা ইবনু আজিব (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল সা. বলেছেন—

যখন তুমি বিছানায় যাবে তখন নামাজের অজুর মতো অজু করে নেবে। তারপর ডান পাশে শুয়ে বলবে,

اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ

উচ্চারণ: আল্লাহুম্মা আসলামতু ওয়াজ্‌হিয়া ইলাইকা ওয়াফাউওয়াদতু আমরিয়া ইলাইকা ওআলজাআতু জাহরিয়া ইলাইকা রাগাবাতান ওরাহবাতান ইলাইকা লা মালজাআ ওয়া-লা মানযা’আ মিনকা ইল্লা ইলাইকালল্লাহুম্মা আমানতু বিকিতাবিকাল্লাজি আনঝালতা।

অর্থ: ‘হে আল্লাহ্! আমার জীবন আপনার কাছে সমর্পণ করলাম। আমার সকল কাজ আপনার কাছে সোপর্দ করলাম এবং আমি আপনার আশ্রয় গ্রহণ করলাম, আপনার প্রতি আগ্রহ ও ভয় নিয়ে। আপনি ছাড়া কোনো আশ্রয়স্থল ও নাজাতের স্থান নেই। হে আল্লাহ্! আমি ঈমান আনলাম আপনার নাযিলকৃত কিতাবের ওপর এবং আপনার প্রেরিত নবীর ওপর।’

হাদিস বর্ণনাকারী বলেন, রাসূল সা. বলেছেন, এ দোয়া পড়ার পর যদি সে রাতেই কারও মৃত্যু হয়, তবে ফিতরাতে ইসলামের (স্বভাবধর্ম ইসলামের ওপর) ওপর তার মৃত্যু হবে। এ কথাগুলো তোমার শেষ কথা বনিয়ে নাও। (সহিহ বুখারি, হাদিস: ২৪৫)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর