1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সুনামগঞ্জে ৬৬৫ লিটার মদসহ গ্রেফতার ২

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ২৭৭ বার পঠিত

সুনামগঞ্জে ৬৬৫ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মদ পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক এবং ১০টি টিনের ড্রামও জব্দ করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ভোররাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের হাজীপাড়া যাত্রী ছাউনি সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালি এলাকার মোজাফফর আলী (৪৫)। পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের মো. আল-আমিন (৩৮)।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। গ্রেফতার মোজাফফর আলী এবং মো. আল-আমিনকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

ডিবি পুলিশের সাব-ইনস্পেক্টর তানজির আহমেদ জানান, ১৯টি বস্তায় ১ হাজার ৯০০ বোতল মদ একটি মিনি পিক আপে পরিবহনের খবর পেয়ে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর