1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

ভক্ত সমর্থকদের ভালোবাসায় সিক্ত সাফ জয়ী চ্যাম্পিয়নরা

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পঠিত
দক্ষিণ এশিয়ার ফুটবলে শ্রেষ্ঠত্ব অর্জন শেষে দেশে ফিরেছে বাঘিনীরা। দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাবিনা খাতুনের দল। বিমানবন্দরে গণমাধ্যমের সাথে কথা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্দেশে ছাদখোলা একটি বাসে করে রওনা দেয় চ্যাম্পিয়ন টাইগ্রেসরা।
এসময় রাস্তার দু’ধারে হাজার-হাজার ভক্ত সমর্থকরা দু’হাত নেড়ে উল্লাস ও আনন্দ প্রকাশ করে। চ্যাম্পিয়নদের তারা মনে করিয়ে দেয় তাদের অর্জনে কতটা খুশি ও গর্বিত।
রুট অনুযায়ী বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে সাফজয়ী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাস।
সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলাররাও নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন। সকালে ভক্তদের শুভেচ্ছা জানিয়ে ঋতু লেখেন, এটি বাড়ি আসছে। সেইসাথে জুড়ে দেন শিরোপার সঙ্গে নিজের হাসিমাখা ছবি। শিরোপা জয়ের পর দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঋতু। এই তারকা বলেন, অন্তরের গভীর থেকে ধন্যবাদ জানাতে চাই, যারা দেশ থেকে আমাদের জন্য মন থেকে দোয়া ও আশীর্বাদ করেছেন। আপনাদের দোয়া ও আশীর্বাদেই আমরা আজ চ্যাম্পিয়ন। এই ট্রফিটা শুধু আমাদের নয়, পুরো বাংলাদেশের।
বাফুফে ভবনে সাফজয়ী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর