1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে ১৫০ টাকায় দেখা যাবে বিপিএল

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ঢাকার প্রথম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখন চায়ের শহর সিলেটে। ২৬ জানুয়ারি আবারও ঢাকায় ফেরার আগে বিপিএলের আমেজে মেতে উঠবেন সিলেট ও চট্টগ্রামের দর্শকরা। ৬ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে বিপিএলের এবারের আসরের প্রথম ম্যাচ।

১৩ জানুয়ারি পর্যন্ত সিলেটে হবে মোট ১২ ম্যাচ। টুর্নামেন্টের সিলেট পর্ব শুরুর আগে টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে সর্বনিম্ন ১৫০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার টাকায় টিকিট কিনে মাঠে বসে খেলা দেখতে পারবেন দর্শকরা।

সবচেয়ে কম ১৫০ টাকায় টিকিট কিনলে খেলা দেখতে হবে শহীদ আবু সাঈদ স্ট্যান্ড, পশ্চিম গ্যালারি ও গ্রিন হিল এরিয়া থেকে। পূর্ব গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ২৫০ টাকা। ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে ৫০০ টাকা খরচ করতে হবে ক্রিকেট প্রেমীদের।

জিরো ওয়েষ্ট জোনের টিকিটের দাম ৬০০ এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। অনলাইনের পাশাপাশি বুথ থেকেও টিকিট ক্রয় করা যাবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট শিশু একাডেমি এবং মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় বুথ খোলা হয়েছে।

সিলেট পর্বে টিকিটমূল্য :
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড– ১৫০ টাকা
পশ্চিম গ্যালারি– ১৫০ টাকা
গ্রিন হিল অ্যারিয়া– ১৫০ টাকা
পূর্ব গ্যালারি– ২৫০ টাকা
ক্লাব হাউজ– ৫০০ টাকা
জিরো ওয়েস্ট জোন– ৬০০ টাকা
গ্র্যান্ড স্ট্যান্ড– ২০০০ টাকা

টিকিট বুথ ও প্রাপ্তির সময় :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম– ৫ জানুয়ারি, বেলা ৩টা
সিলেট শিশু একাডেমি– ৫ জানুয়ারি, সকাল ১০টা
মধুমতি ব্যাংক, আম্বরখানা শাখা– ৫ জানুয়ারি, সকাল ১০টা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর