1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

রনি-জাকিরের ফিফটির পর জাকেরের ক্যামিওতে সিলেটের ২০৫

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩১ বার পঠিত

রনি তালুকদারের পর ফিফটির দেখা পেলেন জাকির হাসানও। শেষদিকে অ্যান জোন্স ও জাকের আলি অনিকের ক্যামিওতে রংপুরের বিপক্ষে দুইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। জয়ের জন্য রংপুরকে করতে হবে ২০৬ রান।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম ম্যাচে আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করেছে সিলেট।

রনি ও জর্জ মুন্সের ব্যাটে ভালো শুরু পায় সিলেট। উদ্বোধনী জুটিতে ৩০ বলে তারা যোগ করেন ৪৭ রান। জুটির অর্ধশতকের আগেই মুন্সেকে ১৮ রানে বিদায় করেন আকিফ জাভেদ। এরপর রনিকে সঙ্গ দেন জাকির। দারুণ ব্যাটিংয়ে ৪১ রানের জুটি গড়েন তারা। ৩০ বলে পঞ্চাশ ছুঁয়ে ৫৪ রানে রনি বিদায় নিলে ভাঙে এই জুটি। ৩২ বলে ৭ চার ও ৩ ছক্কায় গড়া ছিল তার ইনিংসটি।

ব্যাট চালাতে থাকা জাকিরও পান অর্ধশতকের দেখা। ৩৬ বলে পঞ্চাশ পূর্ণ করেন তিনি। তবে বাকি দুই বল খেলেই বিদায় নিতে হয় তাকে। শেষদিকে তাণ্ডব চালান জাকের আলি অনিক ও অ্যারন জোন্স। ৯ বলে তাদের ৩৪ রানের জুটিতে দুইশ পার করে সিলেট। ৫ বলে ৩ ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন জাকের। ১৯ বলে ৪ ছক্কা ও ১ চারে ৩৮ রানে অপরাজিত জোন্স।

রংপুরের পক্ষে দুটি উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট নেন আকিফ জাভেদ ও মাহেদি হাসান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর