1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটের মাঠে ৪১৫ রানের ম্যাচে রংপুরের চতুর্থ জয়

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ২৭৩ বার পঠিত

বিপিএলের ১১তম আসরে রীতিমতো উড়ছে রংপুর রাইডার্স। ঢাকা পর্বে হ্যাটট্রিক জয়ের স্বাদ নিয়ে সিলেট পর্বে মাঠে নেমেছিল সোহানরা। যেখানে স্বাগতিক সিলেটকে উইকেটে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে বসুন্ধরা গ্রুপের দলটি। এতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানটা আরও মজবুত করল রংপুর।

সোমবার (৬ জানুয়ারি) আগে ব্যাট করে রংপুরকে ২০৬ রানের লক্ষ্য দিয়েছিল সিলেট। জবাব দিতে নেমে ৬ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ৫ বলে শূন্য রান করে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন আজিজুল হক। তবে তিনে ব্যাট করতে নেমে দ্রুত রান তুলতে থাকেন সাইফ হাসান। তাকে সঙ্গে দেন অ্যালেক্স হেলস। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে ৫৪ রান তুলেছে বসুন্ধরা গ্রুপের দলটি।

৩১ বলে ফিফটি তুলে নেন সাইফ। হেলস শুরুতে দেখে শুনে ব্যাট চালালেও ৩১ ফিফটি তোলার পর তাণ্ডব শুরু করে। ৪৯ বলে ৮০ রান করে বাউন্ডারি লাইনে কাঁটা পড়েন সাইফ।

অপর প্রান্ত থেকে ৫৪ বলে বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন হেলস। পরের দুই বলে ছক্কা হাঁকিয়ে এক ওভার আগেই রংপুরকে জয়ে বন্দরে পৌঁছে দেয় এই ইংলিশ তারকা। ৫৬ বলে ১১৩ রান করেন তিনি।

সিলেট স্ট্রাইকার্সের হয়ে দুটি উইকেট শিকার করেন তানজিম সাকিব।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিলেটকে দুর্দান্ত শুরু এনে দেন রনি তালুকদার ও জর্জি মানজি। দুজনের ব্যাট থেকে আসে ৪৭ রান। তবে ইনিংস বড় করতে পারেননি মানজি। ১২ বলে ১৮ রান করে আউট হন তিনি।

তিনে ব্যাট করতে নামা জাকির হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন রনি। দুর্দান্ত ব্যাটিংয়ে ৩৬ বলে ফিফটি তুলে নেন এই ডান হাতি ওপেনার। এরপর পিচে বেশিক্ষণ থাকতে পারেননি তিনি।

৩২ বলে ৫৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন রনি। ১৬ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন আইরিশ ব্যাটার পল স্ট্রালিং। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন জাকির। ৩৬ বলে ফিফটি তুলে নেন তিনি। পঞ্চম উইকেটে তাকে সঙ্গে দিয়ে ব্যাট চালাতে থাকেন টি-টোয়েন্টি বিশ্বকাপে চমক দেখানো যুক্তরাষ্ট্রের অধিনায়ক অ্যারন জোন্স।

১৯তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ আউট হন জাকির। ২০তম ওভারে জাকের আলী ৩ এবং অ্যারন জোন্সের ১ ছক্কাতে ২৭ রান তোলে সিলেট। এতে জাকেরর ৫ বলে ২০ রান এবং অ্যারন জোন্সের ১৯ বলের অপরাজিত ৩৮ রানে ভর করে ২০৫ রানের বড় পুঁজি পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর