1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় অবৈধভাবে মাটি পাচারের অপরাধে ৩ ব্যক্তিকে জরিমানা

বড়লেখা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫
  • ৬৯ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখায় পরিবেশ বিনষ্টকারি অসাধুরা অবৈধভাবে ফসলি জমির মাটি পাচার করছে। ভারি যানবাহনে মাটি পরিবহণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ গ্রামীণ রাস্তাঘাট।

রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি (টপ সয়েল) কর্তন ও পাচারকালে তিন ব্যক্তিকে আটক করে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার। এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ সংরক্ষণ আইন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অর্থ-দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বিওসি কেছরীগুল গ্রামের বদরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম (৫০ হাজার টাকা), উজিরপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৮০ হাজার টাকা) ও কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের বশির মিয়ার ছেলে সোহেল মিয়া (৫০ হাজার টাকা)। এরা সকলেই ট্রাক্টর ও একসেভেটরের চালক।

সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, পৃথক আইনে অবৈধভাবে ফসলি জমির মাটি পাচারের দায়ে তিন ব্যক্তিকে সর্বমোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এধরণের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর