1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট সিমান্তে ১ কোটি ৩৪ লক্ষ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ 

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১০১ বার পঠিত
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ১ কোটি ৩৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বুধ ও বৃহস্পতিবার (৩০-৩১ অক্টোবর) পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানে ভারতীয় পণ্যের সাথে কিছু বাংলাদেশি পণ্যও রয়েছে।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় নিশ্চিত করেছেন বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)’র অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান।
তিনি জানান- জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- ২০৪ পিস শাড়ী, ১৮০০ পিস সানগ্লাস, ৬৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ৩১ কেজি সার্ফ এক্সেল,  ৯৬ বোতল মদ ও ৩টি মোটরসাইকেল।
এছাড়াও বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে- ২২০০ কেজি রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকা।
এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান বলেন, উর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সিলেট ব্যাটালিয়ন  নিয়মিতভাবে সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করছে।
জব্দকৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর