1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

শীতার্তদের পাশে বিজিবি

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৭৭ বার পঠিত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্তে ৪ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি কর্তৃপক্ষ। সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির শীতবস্ত্র বিতরণ করেন। এসময় দেশের সর্বত্র শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হৃদয়বান ব্যক্তি-সংস্থার প্রতি আহবান জানিয়েছেন বিজিবির এ উর্ধ্বতন কর্মকতা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ সীমান্ত এলাকায় শীতবস্ত্র বিতরণ পূর্ববর্তী
চোরাচালান, মাদক পাচার, অনুপ্রবেশসহ যেকোন অপতৎপরতারোধেন জনসচেতনতামূলক সভা করে বিজিবি।

ব্যাটালিয়ন-২৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, বিশ্বম্ভপুর থানা পুলিশের এসআই আব্দুস সালাম, ডলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, স্থানীয় মদিনাতুল উলুম কাপনা মাদরাসার মুহতামিম মাও. রশিদ আহমেদ জনসচেতনতামূলক সভায় বক্তব্য তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর