1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটের মাঠে ঢাকাকে গুঁড়িয়ে রংপুর বিজয়ী

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

বিপিএলে রংপুর রাইডার্সকে থামাবে কোন দল? ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স যখন একটা জয়ের জন্য মরিয়া চেষ্টা করছে তখন টানা পাঁচ ম্যাচে জয়ী রংপুর। এবারের বিপিএলের অপরাজিত দলকে তাই থামাবে কোন দল সে প্রশ্ন উঠতে পারে।

পঞ্চম জয়ের সর্বশেষটি আজ ঢাকার বিপক্ষে পেয়েছে রংপুর। প্রতিপক্ষকে ৭ উইকেটে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়নরা।

জয়ের কাজটা অর্ধেক সেরে রেখেছিলেন রংপুরের বোলাররা। প্রতিপক্ষকে মাত্র ১১১ রানে অলআউট করে।

১১২ রান তাড়া করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি রংপুরের।

বিপিএলে নিজের প্রথম দুই ম্যাচে ডাক মারা আজিজুল হাকিম তামিম আজ রান পেলেও তা ছিল ৫। দলীয় ১৭ রানে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফিরলেও দুর্দান্ত ছন্দে থাকা অ্যালেক্স হেলসের ব্যাট ঠিকই হেসেছে। যদিও ৬ রানের জন্য আজ ফিফটি পাননি সর্বশেষ ম্যাচের সেঞ্চুরিয়ান। ১৬২.৯৬ স্ট্রাইকরেটে ৪ চার ও ৩ ছক্কায় ৪৪ রানে ফিরে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দেন ইংল্যান্ডের সাবেক ওপেনার।

পরে ১৩ রানে সাইফ হাসান আউট হলেও জয়ের বাকি কাজটুকু সেরেছেন পাকিস্তানের দুই ব্যাটার খুশদিল শাহ ও ইফতিখার আহমেদ। ৪০ বল হাতে রেখে দলকে ৭ উইকেটের জয় এনে দেন দুজন। খুশদিলের ২৭ রানের বিপরীতে ৯ রানে অপরাজিত থাকেন ইফতিখার। রংপুরের বিপক্ষে দুই ম্যাচ খেলে দুটিতেই হার দেখল মালিক শাকিব খানের দল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর