1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেটে ৬ মাসে ১২০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ, আটক ৪৫

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৩ বার পঠিত

সিলেট সীমান্তে গত ৬ মাসে ১২০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। এসময়ের মধ্যে সীমান্ত এলাকায় অনুপ্রবেশের দায়ে ৪৫ জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (০৭ জানুয়ারি) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নারাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সীমান্ত চোরাচালান প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি।

৪৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবুল হাছনাত, গোয়াইনঘাট সার্কেলের এএসপি সাহিদুর রহমান, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)-এর কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল মতিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন চেয়ারম্যান জিয়াদ আলী, উত্তর রনিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান, ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষা সচিব মুফতি ফখরুল ইসলাম মাসরূর ও আব্দুল আউয়াল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকাগুলোতে কঠোরভাবে নজরদারি বাড়ানো হয়েছে। যাতে কেউ এই সীমান্তকে পুঁজি করে অবৈধ ব্যবসা না করতে পারে। সেই সঙ্গে সীমান্ত পথ দিয়ে যাতে চোরাকারবারিরা ভারতীয় চিনি ও পেঁয়াজ এবং বাংলাদেশের রসুনসহ বিভিন্ন পণ্য যাতে আদান-প্রদান করতে না পারে সেজন্য বিজিবি লোকবল বাড়িয়েছে।

মতবিনিময় সভা শেষে উপজেলার ৩০০ হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর