1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

জামালগঞ্জে ৬ বছরের শিশুকে বলাৎকারে যুবক গ্রেফতার

জহির বিন রুহুল, জামালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে বলাৎকারে ছিদ্দিক মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে। ছিদ্দিক মিয়া উপজেলার পূর্ব লক্ষীপুর গ্রামের রেদোয়ান মিয়ার ছেলে।

বুধবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শিশুর মা বাড়ির কাজে ব্যস্ত ছিল। এ সুযোগে একই গ্রামের ধর্ষক ছিদ্দিক মিয়া শিশুটিকে দোকান থেকে চকলেট কিনে দেওয়ার কথা বলে ঘরে থেকে বের করে পাগনার হাওরের মাঝের বন্দ নামক স্থান নিয়ে জোরপূর্বক ধর্ষন করে। পরে শিশুটি কেঁদে কেঁদে নিজ বসত ঘরে আসার পর শিশুটির মা জিজ্ঞেস করলে পায়ুপথে রক্তমাখা প্যান্ট দেখিয়ে বলে সিদ্দিক তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত শিশুটি জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাতেই ধর্ষক ছিদ্দিক মিয়াকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এদিকে বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর বাবা ইয়াছিন মিয়া বাদী হয়ে জামালগঞ্জ থানায় ধর্ষক ছিদ্দিকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা দায়ের করেন।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) শ. ম কামাল হোসেইন জানান, ধর্ষক ছিদ্দিকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। এবং আসামী গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালতই ওই যুবকের ব্যাপারের সিদ্ধান্ত নেবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর