1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেট বিমানবন্দর থেকে নিপুণকে ফিরিয়ে দিল পুলিশ

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫
  • ১০৮ বার পঠিত

যুক্তরাজ্য যাওয়ার সময় শোবিজ অঙ্গনের আওয়ামীপন্থি তারকা চিত্রনায়িকা নিপুণকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে আটকানো হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বিমানবন্দরের একটি সূত্র জানায়, শুক্রবার সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি ২০১ ফ্লাইটের যাত্রী ছিলেন নিপুণ। মুখে মাস্ক পরে বোডিং পাস শেষ করে ইমিগ্রেশন শেষ করার এক পর্যায়ে তাকে চিনে ফেলেন বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের দায়িত্বশীলরা। পরে তাকে ইমিগ্রেশন পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেইসাথে তার যাত্রা বাতিল করা হয়।

সূত্র আরও জানায়, নিপুণ বিমানবন্দরে নিজেকে নাসরিন আক্তার দাবি করেন। তার পাসপোর্টেও নাম রয়েছে নাসরীন আক্তার। পাসপোর্টে স্থায়ী ঠিকানা ঢাকার বনানী উল্লেখ রয়েছে।

সূত্রের খবর- ফ্লাইট বাতিল হওয়ার পর তাকে ইমিগ্রেশন থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি বিমানবন্দর থেকে বাইরে চলে গেছেন।

আওয়ামী লীগ সরকারের পতনের পর শোবিজে আওয়ামীপন্থি তারকাদের অনেকে আত্মগোপনে চলে যান। আওয়ামীপন্থী হিসেবে পরিচিত চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশে নাকি যুক্তরাজ্যে সেটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। গুঞ্জন উঠেছিল ৫ আগস্টের আগেই যুক্তরাজ্য পাড়ি জমিয়েছেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর