1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

সীমান্তের বিতর্কিত ‘রফ মিয়া’ পুলিশের খাঁচায়!

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
  • ২৯১ বার পঠিত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তের বহুল আলোচিত রফ মিয়া এবার পুলিশের খাঁচায় বন্দি। চোরাচালানের এই হোতা’কে সীমান্ত লাগোয়া কলাগাঁও বাজার থেকে শনিবার সন্ধ্যায় আটক করে পুলিশ।

উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে তিনি। চোরাচালানের দায়ে গেল দুই বছর ধরে গণমাধ্যমের শিরোনাম হলেও দাপুটে রফ মিয়া’কে আইনের আওতায় নিয়ে আসতে পারেনি কেউ। এবার হাসিনা সরকার গদিচ্যুত হওয়ার পর নাশকতার মামলায় তাকে আটক করে পুলিশ।

ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আবুল কামাল চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে কলাগাঁও বাজার থেকে আটক করেন রফ মিয়াকে।

তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় রফ মিয়াকে আটক করা হয়। রবিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর