1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ট্রাইব্যুনালে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ আবু সাঈদের পরিবারের

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ২২৭ বার পঠিত

২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদ আবু সাঈদের পরিবার।

সোমবার (১৩ জানুয়ারি) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আবু সাঈদের পরিবার নিজেরাই সিদ্ধান্ত নিয়ে ট্রাইব্যুনালে এসেছেন এবং সেই ঘটনাগুলোর বর্ণনা দিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তারা ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

ট্রাইব্যুনালে তিনটি শুনানির আবেদন করা হয়েছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, জুলাই-আগস্টের গণহত্যার বিষয়ে কল রেকর্ড, ভিডিওসহ অনেক ডিজিটাল এভিডেন্স আছে। সেগুলো ফরেনসিক চেক করার জন্য সিআইডির কাছে পাঠানোর জন্য আদালতের কাছে আবেদন করেছি, তা মঞ্জুর হয়েছে।

বাকি দুটি আবেদনের বিষয়ে প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ বলেন, গাজীপুরে গত ৫ আগস্ট কলেজছাত্র মো. হৃদয়কে (২০) গুলি করে হত্যা করেন কনস্টেবল মো. আকরাম হোসেন। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। সেই কনেস্টেবল আকরামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট বলে তাকে হাজির করার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল আবেদন মঞ্জুর করে তাকে আগামী ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে।

তৃতীয় আবেদনটির কথা জানিয়ে তিনি বলেন, গত ২০ জুলাই যাত্রাবাড়ীতে ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ বন্ধুকে টেনে নিয়ে যাওয়ার সময় কলেজ শিক্ষার্থী ইমাম হাসান তাইমকে গুলি করা হত্যা করা হয়। এ ঘটনায় এসি তানজিল আহমেদকে ট্রাইব্যুনালের মামলায় প্রোডাকশন মূলে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলাম। ট্রাইবুনাল সে আবেদন মঞ্জুর করেছেন। তাকেও ২০ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছেন।

এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা জানান, ছাত্র-জনতার অভ্যুত্থান ও এর পরবর্তী সময়ের গণহত্যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কল রেকর্ড এবং গুমসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই তথ্যের মধ্যে শেখ হাসিনাসহ অন্য জড়িতদের সঙ্গে সম্পর্কিত কল রেকর্ডও অন্তর্ভুক্ত রয়েছে, যা তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা বলেন, কল রেকর্ডের মাধ্যমে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে ব্যবহৃত পরিকল্পনা ও নির্দেশনা সম্পর্কে স্পষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি গুমের সঙ্গে সম্পর্কিত আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্যও তদন্তকারীদের হাতে এসেছে। এই তথ্য ও প্রমাণ তদন্ত কার্যক্রমে নতুন দিক উন্মোচন করতে পারে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের জন্য ব্যবহার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর