1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে ডাকাতির মামলায় ৭ জনের কারাদণ্ড

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

সিলেটে প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় সাতজনের সাত বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মামলায় ১০ আসামির মধ্যে তিনজন খালাস পেয়েছেন।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক সৈয়দা আমিনা ফারহিন এ রায় দেন।

আদালতের বেঞ্চ সহকারী সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-জকিগঞ্জ উপজেলার খাশিরচক গ্রামের মৃত শুকুর মিয়ার ছেলে বাবুল মিয়া (৩৫), একই উপজেলার মাতারগ্রামের ফারুক আলী ওরফে ফররুখ আলীর ছেলে শিপার আহমদ (৩০), খাসিরচক গ্রামের মৃত কামাল আহমদের ছেলে রুবেল আহমদ (২৮), সাহাব উদ্দিনের ছেলে রাসেল আহমদ (২০), উপজেলার বারঠাকুরী গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে আব্দুস শহীদ (৩০), খাসিরচক গ্রামের আব্দুস সবুরের ছেলে শাহাব উদ্দিন (৫০) ও বারঠাকুরী গ্রামের মো. আব্দুল বারী ওরফে বরই মিয়ার ছেলে আজির উদ্দিন (৩০)। দণ্ডিতদের মধ্যে আজির উদ্দিন পলাতক।

খালাসপ্রাপ্ত তিনজন হলেন-জকিগঞ্জ উপজেলার চারিগ্রাম চানপুরের মৃত ফয়জুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন সেলিম (৩৫), বারঠাকুরী গ্রামের মৃত আমজাদ মিয়ার ছেলে বাবুল মিয়া (৪৫) ও মৃত আব্দুল খালিকের ছেলে নজরুল ইসলাম নজমুল ((৩৪)।

মামলার বরাত দিয়ে আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ৬ জানুয়ারি রাত আড়াইটার দিকে জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী গ্রামের দুবাইপ্রবাসী আব্দুল জব্বারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রেখে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ ১১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের মালামাল লুট করে নেয়। এ ঘটনায় প্রবাসী আব্দুল জব্বারের ছেলে হিফজুর রহমান বাদী হয়ে পরদিন জকিগঞ্জ থানায় অজ্ঞাতনামা ১০ থেকে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ১৯ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর দিলোয়ার হোসেন। মামলাটি বিচারের জন্য আদালতে স্থানান্তর হলে ২০১৫ সালের ১২ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচারকাজ শুরু হয়। দীর্ঘ শুনানিতে ২৭ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সাতজনকে দোষী সাব্যস্ত করে বিচারক এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আল আসলাম মোমিন। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনোয়ার হোসেন, আফজাল হোসেন ও অশেষ কর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর