1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মাধবপুরে গাঁজাসহ গ্রেফতার ২

মাধবপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫
  • ৮০ বার পঠিত

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সূত্রে জানা যায়, রবিবার (১২ জানুয়ারি) রাত ৮টায় গোপনে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ এর নেতৃত্বে এস আই সোহেলসহ পুলিশের একটি দল মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের কালিকাপুর মিস্ত্রি বাড়িতে অভিযান চালিয়ে ভারতীয় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন- মাধবপুর উপজেলার শাহপুর গ্রামের মঙ্গল সরকারের পুত্র মধু সরকার (৩০) এবং নওগাঁ জেলার আতরাই উপজেলার জাম গ্রামের লিয়াকত আলীর পুত্র পলাশ আলী (২৮)।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত মাদক পাচারকারী দুই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।a

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর