1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম

পুলিশের অভিযানে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ৮৮ বার পঠিত

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর অবশেষে পুলিশের খাঁচায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার আসামি মজিদ মিয়া (৪০)। সুনামগঞ্জের দিরাই থানা পুলিশের অভিযানে নারায়নগঞ্জের সোনারগাঁও থানাধীন কাঁচপুর (বিসিক) এলাকা থেকে গ্রেফতার করা হয়।

দিরাই উপজেলার সিংহনাথ পটলপাড়া গ্রামের বাসিন্দা হলেন ধর্ষণ মামলায় এজাহার নামীয় আসামি।

সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে, দিরাই থানার এসআই মো. আব্দুল্লাহ সঙ্গীয় ফোর্সসহ ১৪ জানুয়ারি রাতে নারায়ণগঞ্জে কাঁচপুর (বিসিক) এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেন। বুধবার (১৫ জানুয়ারি) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গেল ৪ নভেম্বর রাতে অভিযুক্ত মজিদ মিয়া তার পাশের বাড়ির এক কিশোরীর (১৫) ঘরের পেছনের দরজার টিন কেটে ভেতরে প্রবেশ করেন। ঘুমন্ত অবস্থায় ভিকটিমের মুখ ও হাত ওড়না দিয়ে বেঁধে ভয়ভীতি দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে তার মামাতো বোনের সহায়তায় মুক্ত হয়ে ভিকটিম পরিবারকে বিষয়টি জানায়।

ঘটনার পর ভিকটিমের পিতা আজির উদ্দিন বাদি হয়ে দিরাই থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজুর পর থেকে অভিযুক্তকে গ্রেফতারে বিভিন্ন স্থানে একাধিক অভিযান চালায় পুলিশ। অবশেষে নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় অভিযান চালিয়ে মজিদ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর