1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইরানের সুপ্রিম কোর্টে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৬ বার পঠিত

ইরানের রাজধানী তেহরানে গুলি করে হত্যা করা হয়েছে দেশটির সুপ্রিম কোর্টের দুইজন সিনিয়র বিচারপতিকে। গুলি চালানোর পর নিজেও আত্মহত্যা করেছেন ওই বন্দুকধারী।

শনিবার (১৮ জানুয়ারি) ভোরে ইরানের সুপ্রিম কোর্টের ভেতরে ঘটে এ ঘটনা। দেশটির বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা র‍য়টার্স।

ইরানের বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় মিডিয়ার দেওয়া তথ্য অনুসারে, নিহত দুই বিচারপতি হলেন হোজ্জাত আল-ইসলাম রাজিনি এবং হোজ্জাত আল-ইসলাম ওয়াল-মুসলিমীন মোকিসেহ।

বিচার বিভাগের মিডিয়া সেন্টারের বিবৃতিতে বলা হয়েছে, নিহত দুই বিচারপতি জাতীয় নিরাপত্তা, গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অপরাধ মোকাবিলায় সক্রিয় ছিলেন। নিহত বিচারকরা ছিলেন সাহসী এবং অভিজ্ঞ। তবে, হামলাকারীর পরিচয় এবং তার উদ্দেশ্যের বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর