1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শাবিপ্রবি শিক্ষকদের বাসে ট্রাকের ধাক্কা

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

ট্রাকের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষকদের একটি বাস। তবে এতে কোনো শিক্ষক আহত হননি।

সোমবার (২০ জানুয়ারি) টিলাগড় থেকে ক্যাম্পাসে ফেরার পথে নাইওরপুল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পরিবহন প্রশাসক অধ্যাপক আ ফ ম জাকারিয়া। তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে টিলাগড় থেকে ফেরার পথে একটি ট্রাকের ধাক্কায় শাবিপ্রবি শিক্ষকদের বাসের সামনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।

বাসে যাত্রী কম থাকায় কারো কোনো সমস্যা হয়নি জানিয়ে তিনি বলেন, ট্রাকটি আটকে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর