1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সুনামগঞ্জে সাবেক কাউন্সিলর আনাস কারাগারে

রাজু আহমেদ রমজান, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

সুনামগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সংগীতশিল্পী আহসান জামিল আনাস’কে কারাগারে পাঠিয়েছেন আদালত। সুনামগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তিনি।

মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক রোকন উদ্দিন কবির জামিন আবেদন নামঞ্জুর করে আনাস’কে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সুনামগঞ্জ জেলা শহরে গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি তিনি। জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন আনাসের আইনজীবী রবিউল লেইস রোকেস।

প্রসঙ্গত, গেল ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ডে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ও পুলিশের হামলায় গুলিবিদ্ধ হন জহুর আলম। পরবর্তীতে তার ভাই হাফিজ আহমেদ ২ সেপ্টেম্বর ৯৯ জনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেন। উক্ত মামলায় এজাহার নামীয় আসামি হিসেবে নাম রয়েছে আনাসের। এছাড়া মামলায় ২শ জনকে অজ্ঞাত আসামি করা হয়। সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সাবেক এমপি মুহিবুর রহমান মানিক কিছুদিন কারাভোগ করে জামিনে রয়েছেন এ মামলায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর