1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫৫ বার পঠিত

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন সাফ চ্যাম্পিয়নশিপ জেতা বাংলাদেশ নারী ফুটবল দলটি।

প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন নারী দলের ২৩ সদস্য। বেলা ১১টায় সাফজয়ীদের সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

ফুটবলারদের বাইরে সংবর্ধনায় যোগ দেন প্রধান কোচ পিটার বাটলার ও দলের ম্যানেজার মাহমুদা অনন্যা। তবে এই সংবর্ধনায় বাফুফের কোনো কর্মকর্তাদের দেখা যায়নি।

সংবর্ধনা অনুষ্ঠানে নারী দলের পক্ষ থেকে ফুটবলারদের অটোগ্রাফ সংবলিত অধিনায়ক সাবিনা খাতুনের একটি জার্সি উপহার দেওয়া হয় ড. ইউনূসকে। পরে নারী দলের সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন প্রধান উপদেষ্টা।

এর আগে, গত ৩০ অক্টোবর স্বাগতিক নেপালকে শরথ রঙ্গশালা স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার দেশে ফেরেন সাফজয়ীরা।

ছাদখোলা বাসে তাদের বিমানবন্দর থেকে আনা হয় বাফুফে ভবনে। সেখানে ফুটবলারদের ফুল দিয়ে বরণ করে নেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই সঙ্গে পুরস্কার হিসেবে সাফজয়ীদের হাতে এক কোটি টাকা পুরস্কার তুলে দেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) নবনির্বাচিত সভাপতি তাবিথ আউয়াল তাদের অভিনন্দন জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর