1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

প্রধান উপদেষ্টাকে নারী দলের জার্সি উপহার

প্রথম সিলেট ডেস্কঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ৩০১ বার পঠিত
সাফ জয়ী নারী ফুটবল দলের সদস্যরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছ থেকে সংবর্ধনা পেয়েছেন। শনিবার (২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।
পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবনে পৌঁছান নারী ফুটবল দলের সদস্যরা। এ সময় প্রধান উপদেষ্টার সামনে ট্রফি উপস্থাপন করেন অধিনায়ক সাবিনা খাতুন। তার নাম সংবলিত একটি স্মারক জার্সি তুলে দেয়া হয় ইউনূসের হাতে।
এরপর নারী ফুটবলারদের সঙ্গে ফটোসেশন করেন ইউনূস। ২৩ ফুটবলারের পাশাপাশি ওই বহরে ছিলেন নারী দলের ম্যানেজার মাহফুজা অনন্যা এবং প্রধান কোচ পিটার বাটলার। তবে নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের কন্টিনজেন্ট ছিল ৩২ সদস্যের।
দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে নেপালকে হারিয়ে বৃহস্পতিবার দেশে ফিরে সাবিনা খাতুন বাহিনী। ২০২২ সালের মতো বাফুফে এবারও তাদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেয়া হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে নারী ফুটবলারদের ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে নিয়ে যাওয়া হয়।
বাফুফে ভবনে আগে থেকেই অপেক্ষারত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। নারী ফুটবলারদের ১ কোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন তিনি। পুরস্কার দেয়ার ঘোষণা দিয়ে সাবিনার হাতে ডামি চেকও তুলে দেন ক্রীড়া উপদেষ্টা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর