1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

ওসমানী বিমানবন্দরকে আর্ন্তজাতিক মানে পরিণত করতে হবে

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১৯ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার:– সিলেটী প্রবাসীরা বাঁচলে সিলেট বাঁচবে, প্রবাসীদের দুর্ভোগ হলে সিলেটবাসী দুর্ভোগে পড়বে “সিলটী আওয়াজ” ও “ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লি ফাঙ্কশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট”-এর যৌথ উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত এবং সকল দেশের ফ্লাইট চালুর দাবিতে ১লা নভেম্বর শুক্রবার বিকালে সিলেট নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠন ও বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ এ মানববন্ধনে স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন।

সিলটী আওয়াজ ক্যাম্পেইন এর আহ্বায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সভাপতিত্বে ও সংস্থার সদস্য সচিব এম এ মতিন এর উপস্থাপনায় মানববন্ধনে সিলেট বিভাগের প্রবাসী যাত্রীদের জিম্মি করে অনেক বেশি বিমান ভাড়া আদায় করা হচ্ছে। এর ফলে অনেক প্রবাসী পরিবার-পরিজন নিয়ে বাংলাদেশে আসতে পারছেন না।

 

এ দাবীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কলামিষ্ট আফতাব চৌধুরী। বক্তব্য রাখেন সিলটী আওয়াজ এবং ক্যাম্পেইন কমিটি ইউকে’র সদস্য সচিব আলহাজ্ব এম এ রব, সিলটী আওয়াজ কুয়েত কমিটির আহ্বায়ক হাজী শওকত আলী, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এডভোকেট মুফতি আতাউর রহমান চৌধুরী, গণদাবী পরিষদের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ. হান্নান, সাংবাদিক এম.এ মতিন, সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী, এফবিসিআই পরিচালক ফালাহ উদ্দিন আলী আহমদ, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সভাপতি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, সুনামগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক লেখক ও গবেষক সৈয়দ বদরুল আলম, সুজন সিলেট জেলা সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম সিলেট ফেন্ডশীপ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব কাপ্তান হোসেইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদীর প্রমূখ।

জিয়াউর রহমান পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সূচিত মানববন্ধনের সাথে সংহতি প্রকাশ করেন সাংবাদিকবৃন্দ যথাক্রমে সুনির্মল সেন, জাবেদ আহমদ এমরান, শহীদ আহমদ খান, মোশরফ হোসেন খান, বাবুল খান মুন্না, আশিকুর রহমান রানা, সেলিম আহমদ, শাহান আহমদ নাজু, সোয়েব আহমদ, লায়েক আহমদ, মিজান আহমদ, জুবের আহমদ, আমিরুল ইসলাম ও সমাজসেবক মোঃ ছয়াদ মিয়া।
মানববন্ধনে বক্তারা সিলেটবাসীর প্রাণের দাবী ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আর্ন্তজাতিক বিমানবন্দরে রুপান্তর করা ও সিলেটের বাসা-বাড়ী, প্রতিষ্ঠান সমূহে গ্যাস সংযোগ প্রদান, আখাউড়া টু সিলেট ডাবল রেল লাইন নির্মাণ করা, সিলেট টু ঢাকা মহাসড়কের ৬ লাইনের কাজ দ্রুত সম্পন্ন করার দাবী জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর