1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

মধ্যনগরে ৪০টি ভারতীয় গরুসহ ৪জন চোরাকারবারী গ্রেফতার 

ফারুক আহমেদ, ধর্মপাশা, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৭৮ বার পঠিত
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় রোববার রাত ১২টা থেকে একটা পর্যন্ত মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০টি ভারতীয় গরু সহ ৪জন চোরাকারবারীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
মধ্যনগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সজীব রহমান, অফিসার ইনচার্জ মধ্যননগর থানার নেতৃত্বে এসআই মোঃ আলমগীর হোসেন, এএসআই মোঃ আবু হানিফ ও সঙ্গীয় ফোর্সসহ মধ্যনগর থানাধীন ২নং বংশীকুণ্ডা ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে অবৈধ পথে চোরাচালানের মাধ্যমে ভারত হইতে গরু বাংলাদেশের অভ্যন্তরে আনার সময় মধ্যনগর থানাধীন ৩নং চামরদানী ইউপিস্থ কাইতকান্দা পশ্চিমপাড়া মেশিন বাড়ী সংলগ্ন সুমেশ্বরী নদীর ঘাট হইতে আমানিপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল হাসেমের ছেলে চোরাকারবারী মোঃ মহর আলী (৪৮), তেলিগাও গ্রামের বাসিন্দা আসন্তর আলীর ছেলে মোঃ আয়নাল হক (৪০) একই গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল্লাহ’র ছেলে মোঃ দুদ মিয়া (৩৪), মৃত কামাল উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম (৫৮) কে ছোট বড় মোট ৪০টি বিভিন্ন রং ও বয়সের ষাঁড় গরু সহ গ্রেফতার করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত আরও পলাতক ৬ থেকে ৭ জনের বিরুদ্ধে ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি এর ১(বি) অনুযায়ী মধ্যনগর থানায় একটি মামলা করা হয়েছে।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আর গরু গুলোকে আপাতত থানা হেফাজতে রাখা হয়েছে। উদ্বর্তন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর