1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

হবিগঞ্জে প্রবাসী দিপু হত্যা মামলায় ৩৭ আসামি কারাগারে

প্রথম সিলেট ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

হবিগঞ্জে সৌদি আরব প্রবাসী কাজী দিপু হত্যা মামলায় ৩৭ জন আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন মামলার আসামিদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ইতোপূর্বে গ্রেফতার ৬ আসামিকে হত্যা মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- কালনী গ্রামের ইউপি মেম্বার লুৎফুর রহমান সাস্তু, সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক, জসিম উদ্দিন, সবর উদ্দিন, অলি উদ্দিন, শামসুদ্দিন, মুতি মিয়া, জজ মিয়া, মধু মিয়া, ইদু মিয়া, কামরুল হাসান, জাহির মিয়া, ইব্রাহিম, ইসমাইল হোসেন, লায়েছ মিয়া, আতাব মিয়া, নিজাম উদ্দিন, তৌফিক মিয়া, আব্দুল আওয়াল, কাউছার মিয়া, জহুর আলী, তোফাজ্জল হোসেন, কাছম আলী, রহমত আলী, ইসমত আলী, রিপন মিয়া, মকসুদ মিয়া, রমজান মিয়া, গিয়াস উদ্দিন, শহিদ মিয়া, সজিব মিয়া, জয়নাল মিয়া, সাব্বির মিয়া, মকসুদ আলী, খেলু মিয়া, জিতু মিয়া, মেহের আলী, ইসলাম উদ্দিন।

এদিকে প্রবাসী দিপু হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে কাজী দিপু মিয়ার চার শিশু সন্তানসহ কয়েকশ নারী-পুরুষ হবিগঞ্জের আদালত চত্বরে মানববন্ধন করেছেন।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে সন্ত্রাসীদের হাতে খুন হন কাজী দিপু মিয়া। এর ১০ দিন পূর্বে কাজী দিপু মিয়া সৌদি আরব থেকে দেশে আসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর