1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বই জ্ঞানের সোনালি আলো, চেতনার দিগন্ত

জাহেদুল ইসলাম আল রাইয়ান
  • প্রকাশের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

বই শুধু কাগজের পাতায় বাঁধা কিছু শব্দ নয়, বই হলো চেতনার দিগন্ত, জ্ঞানের সোনালি আলো। বই মানুষের মনের আয়না, যেখানে প্রতিফলিত হয় সভ্যতার ইতিহাস, ভবিষ্যতের স্বপ্ন, জীবনের গভীরতম দর্শন। বই-ই একমাত্র সঙ্গী, যা একাকীত্বে সাহচর্য দেয়, অন্ধকারে আলো দেখায়, অবসাদে সান্ত্বনা দেয়।

যে জাতি বইকে ভালোবাসে, সে জাতি বেঁচে থাকে যুগের পর যুগ, সভ্যতার মুকুট হয়ে জ্বলজ্বল করে। আর যে জাতি বই বিমুখ, সে ধীরে ধীরে হারিয়ে যায় ইতিহাসের ধুলোয়। জ্ঞানীরা বলে গেছেন— বই পড়ার মাধ্যমেই মানুষ আপন সত্তাকে চিনতে শেখে, সত্যের সন্ধানে বেরিয়ে পড়ে।

কিন্তু আজকের দিনে বই যেন শুধুই পরীক্ষার খাতায় কিছু লিখে আসার মাধ্যম! শিক্ষার্থীরা জ্ঞানের গভীরে ডুব দেয় না, বরং পরীক্ষার আগে শব্দ গলাধঃকরণ করে খাতায় উগরে দেয়। সেসব শব্দ পরে কোথায় উড়ে যায়, তার খোঁজ আর মেলে না। অথচ বইকে যদি অন্তরের মণিকোঠায় জায়গা দেওয়া যায়, তবে তা হয়ে ওঠে এক অমূল্য রত্ন, যা কখনও হারায় না।

বই শুধু বিদ্যা নয়, বই অনুভূতি। বই হাসায়, কাঁদায়, ভাবায়— হৃদয়ের গভীরে এক অনির্বচনীয় আলো জ্বালিয়ে দেয়। যে বই পড়ে, সে পৃথিবীকে জানে; যে বই পড়ে না, সে দৃষ্টির সামনে থেকেও অন্ধকারে ডুবে থাকে।

ডাক্তার বই পড়ে জীবন বাঁচাতে, উকিল বই পড়ে ন্যায় প্রতিষ্ঠা করতে, শিক্ষক বই পড়ে শিক্ষা দিতে, আর প্রকৃত পাঠক বই পড়ে আত্মাকে আলোকিত করতে। বই কেবল বিদ্যার আধার নয়, এটি মানব মনের খোরাক। যেমন পুষ্টিকর খাবার দেহকে সবল রাখে, তেমনি বই চিন্তার দুয়ার খুলে দেয়, বুদ্ধিকে প্রখর করে, জীবনকে অর্থবহ করে তোলে।

যাঁরা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন, তাঁরা কেউ বইবিহীন ছিলেন না। তাঁদের জ্ঞান, তাঁদের সৃষ্টি, তাঁদের মহত্ত্ব সবই বইয়ের পৃষ্ঠায় গাঁথা। শত শত বছর আগের ইতিহাস আমরা বইয়ের মাধ্যমে জানি, ভবিষ্যতের পথও বইয়ের মাধ্যমে খুঁজে নিতে হয়।

তাই বইকে অবহেলা নয়, ভালোবাসতে হবে। বইয়ের কাছে যেতে হবে, তার গভীরে ডুব দিতে হবে। বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, কারণ— “যেমন পুষ্টিকর খাবার দেহের জন্য অপরিহার্য, তেমনি বই পড়া মানসিক উৎকর্ষের জন্য অপরিসীম প্রয়োজন।”

লেখক, শিক্ষার্থী, আল-আজহার বিশ্ববিদ্যালয়, কায়রো, মিশর

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর