1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সুদানে ভয়াবহ সংঘাতে প্রাণ গেলো ৬৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮১ বার পঠিত

উত্তর আফ্রিকার দেশ সুদানে ভয়াবহ হামলা ও সংঘাতে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৩০ জনেরও বেশি।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সুদানে ক্ষমতার দ্বন্দ্বে সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে বিধ্বংসী যুদ্ধ চলছে। সেই ধারাবাহিকতায় দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে ভয়াবহ লড়াইয়ে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সাউথ কর্ডোফান প্রদেশের রাজধানী কাদুগলিতে কামানের গোলাবর্ষণে ৪০ জন নিহত এবং ৭০ জন আহত হয়েছেন। এ ছাড়া দারফুরের বিস্তীর্ণ পশ্চিমাঞ্চলে দক্ষিণ দারফুরের রাজধানী নিয়ালায় সামরিক বিমান হামলায় ২৫ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন।

এর আগে, গত শনিবার বৃহত্তর খার্তুমের অংশ সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওমদুরমানের একটি ব্যস্ত বাজারে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) গোলাবর্ষণ করলে অন্তত ৬০ জন নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাতে জর্জরিত সুদান। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং আরএসএফের মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর