1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

বিশ্ব ইজতেমায় ২ মুসল্লির মৃত্যু

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার পঠিত

টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে দুই মুসল্লির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মারা যান তারা। এ নিয়ে ইজতেমার দুই পর্বে মোট ৯ মুসল্লির মৃত্যু হলো। এরমধ্যে প্রথম ধাপের ইজতেমায় ৫ জন মারা গেছেন।

দ্বিতীয় পর্বের ইজতেমায় মারা যাওয়া বাকি ৪ জনের মধ্যে সবশেষ মঙ্গলবার রাতে সুজাবত আলী সরকার ও মো. সামসুল আলমের মৃত্যু হয়। এদিন রাত ১টার দিকে মারা যান সুজাবত আলী। তিনি সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের গফুর আলী সরকারের ছেলে।

এছাড়া মঙ্গলবার রাত ২টার দিকে সামসুল আলমের মৃত্যু হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালীর বাসিন্দা বলে জানা গেছে।

বুধবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমা। এদিন দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত পরিচালনা করবেন শুরায়ি নেজামের শীর্ষ মুরুব্বি হাফেজ মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ।

পরবর্তীতে আট দিন বিরতি দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় ধাপে ইজতেমা আয়োজন করবেন ভারতের মাওলানা সাদের অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এই পর্বের ইজতেমা শেষ হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর