1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

মৌলভীবাজারে পরিবহন শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম সিলেট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার পঠিত

স্থানীয় পর্যায়ে আধিপত্য বিস্তারে মরিয়া মৌলভীবাজার সদর উপজেলার দুটি পরিবহন শ্রমিক সংগঠন। এর জেরে উপজেলার শেরপুর বাজারে পরিবহন শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে সদর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় শেরপুর ফাঁড়ি ও হাইওয়ে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় সূত্র জানায়, সিলেট-মৌলভীবাজার বাস-মিনিবাস শ্রমিক উপকমিটি ও শেরপুর কার-লাইটেস শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব চলমান। এর জের ধরে গতকালের সংঘর্ষের সূত্রপাত।

এ সময় উভয়পক্ষ লাঠি ও দেশীয় অস্ত্রসহ সিলেট-ঢাকা মহাসড়কসংলগ্ন শেরপুর বাজারের মুক্তিযোদ্ধা চত্বরে পরস্পরের মধ্যে ধাওয়া-পাল্টা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এতে পাপলু, আবু তাহের, সুমন মিয়া, সিতাব আলী, জুয়েল, সুন্দর আলী, অসিতসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

পরিস্থিত নিয়ন্ত্রণ করতে মডেল থানা পুলিশ নিয়ন্ত্রিত শেরপুর ফাঁড়ির ইনচার্জ শিপু কুমার দাশসহ হাইওয়ে থানা পুলিশ মহাসড়কে অবস্থান নেয়। এতে উত্তেজনা কমে আসে। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর