1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বড়লেখায় যুবলীগের নেতা গ্রেফতার ৩

রেদওয়ান আহমদ, বড়লেখা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টিসহ তিন আসামিকে গ্রেফতার করেছে। সাহাব উদ্দিন ময়ষট্টি পুর্ব-হাতলিয়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে গ্রেফতার এই তিন আসামিকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাহাব উদ্দিন ময়ষট্টি বিএনপি নেতা ফয়সল আহমদ সাগরের হামলা-ভাংচুর ও হত্যা চেষ্টা মামলার এজাহার নামিয় আসামি। গ্রেফতার অপর আসমি হেলাল আহমদ (৪৭) ও খাইরুল ইসলাম সি.আর ৮৮/২৩ (বিয়ানী) মামলায় ৫৩ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামী।

থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতার তিন আসামিকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর