1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জাতুয়া বাজারে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষ, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ২৭২ বার পঠিত

সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন দক্ষিণ খুরমা ইউনিয়নের জাতুয়া বাজারে মার্কেট নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে গনি রহমানক নিহত হয়। নিহতের পিতা মাওলানা এখলাচুর রহমানের সাথে কথা বললে তিনি জানান আমার ভাতিজা জয়লান আবেদীন ও আমার ছেলে গনি রহমানকে নিয়ে আমাদের যায়গায় নির্মাণ শ্রমিক দিয়ে মার্কেট তৈরির কাজ শুরু করি। সকাল আনুমানিক দশ ঘটিকার সময় বীরেশ সামন্তের দুই ছেলে বিপ্লব ও বিপ্লেশ এসে নির্মাণ কাজ বন্ধ করতে বলে। কাজ বন্ধ করার কারণ জানতে চাইলে বলে যে এই যায়গা নাকি তাদের, তখন আমি আইনের আশ্রয় নেওয়ার কথা বললে সাথে সাথে বিপ্লেশ তার হাতে থাকা লোহার রড দিয়ে আমার ছেলের মাথায় আঘাত করে। আমার ছেলেকে বাচাতে আমি ও আমার ভাতিজা জয়লান আবেদীন এগিয়ে আসলে তারা আমাদের কে এলোপাতাড়ি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে এলাকার লোকজন আমাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার ছেলে গনি রহমানকে মৃত ঘোষণা করেন এবং আমাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। ছেলের দাফন সম্পন্ন করে বিপ্লব সামন্ত ও বিপ্লেশ সামন্ত এবং অজ্ঞাত নামা কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছি। আমি আমার ছেলে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ছাতক থানার অফিসার ইনচার্জ মো নাজমুল হক বলেন মাওলানা এখলাচুর রহমান বাদি হয়ে মামলা দায়ের করেছেন। আজকে এজাহার নামীয় দুই নম্বর আসামি বিপ্লব সামন্তকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হই। অন্যান্য আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসা হবে। তাদেরকে গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর